চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর সর্বশেষ জনসভা
মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভাকে ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা জনসভাস্থলে জড়ো হন।
জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জনসভাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জনসভা শান্তিপূর্ণভাবে চলছিল।