November 11, 2026, 7:19 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দরে ৩ বস্তা পরিত্যক্ত গাঁজা উদ্ধার, আটক ৩ মাদক ব্যবসায়ী

আরিফুল ইসলাম চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি দিনাজপুর

চিরিরবন্দরে ৩ বস্তা পরিত্যক্ত গাঁজা উদ্ধার, আটক ৩ মাদক ব্যবসায়ী

মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৃথক অভিযানে ১৮ লাখ টাকা মূল্যের ৩ বস্তা গাঁজা উদ্ধার এবং ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর গ্রামের দারুল ফালাহ মাদরাসার সামনে এসআই আশরাফুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ৩১ পিস টাপেন্টাডলসহ নান্দেড়াই গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে মোকছেদুল ইসলাম (৪৩), আদর্শপাড়ার আইয়ুব আলীর ছেলে মাহামুদুল ইসলাম (২২) এবং একই এলাকার আইন উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের কর্মচারী আল আমিন (৩৫)-কে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, ১৮ মার্চ বুধবার সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকায় পুলিশের টহল দল উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি কাভার্ড ভ্যানে করে পালানোর চেষ্টা করে। এসআই রাজু আহমেদ, এসআই ওহাব, এসআই জালাল উদ্দিন, এএসআই রনজু মিয়া ও এএসআই হেমন্ত কুমারের নেতৃত্বে পুলিশ ধাওয়া দিলে মাদক ব্যবসায়ীরা ভ্যান রেখে পালিয়ে যায়।
এ সময় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৩ বস্তা গাঁজা (প্রায় ৬০ কেজি) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত গাঁজা জব্দ করে পৃথক মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা