November 12, 2026, 5:18 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

চিরিরবন্দরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার, দিনাজপুর

চিরিরবন্দরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ সাদেক আলী (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ১ নং নশরতপুর ইউনিয়নের রানীপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রানীপুর গ্রামে সাদেক আলীর বসতবাড়ি ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন বলে পুলিশ জানায়। আটক সাদেক আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চুরি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে, যা তাকে এলাকায় ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী’ হিসেবে পরিচিত করেছে।

পুলিশ আরও জানায়, সম্প্রতি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাদেক আলীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। তার সাথে আরও কারা জড়িত থাকতে পারে—তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় চিরিরবন্দর থানায় নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আটক সাদেক আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা বজায় রাখতে যে কোনো মূল্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।”

স্থানীয়দের মতে, সাদেক আলীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, প্রশাসনের এ ধরনের উদ্যোগে মাদককারবার কিছুটা হলেও কমবে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা