চিরিরবন্দরে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক, উপস্থিত ছিলেন আখতারুজ্জামান মিয়া
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৫ নং ভিয়াবকী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাড়াগাঁওয়ের মেহার পাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া।
বক্তব্যে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনে জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।