November 11, 2026, 4:43 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার, দিনাজপুর

চিরিরবন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে “৭ই নভেম্বরের পটভূমি ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া,
সাবেক এমপি ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক।
বক্তারা আরও বলেন, “আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই— গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে সঠিক পথে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করি। ধানের শীষের বিজয় হোক জনগণের বিজয়।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা