চিরিরবন্দরে অমরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজান মাসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আখতারুজ্জামান মিয়া, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর–৪ আসনের মাননীয় সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্যও।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং দলের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা রমজান মাসের শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।