November 12, 2026, 3:56 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দরে অবৈধভাবে রাস্তা নির্মাণ ও মাটি কাটায় ২০ হাজার টাকা জরিমানা

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

চিরিরবন্দরে অবৈধভাবে রাস্তা নির্মাণ ও মাটি কাটায় ২০ হাজার টাকা জরিমানা

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবৈধভাবে রাস্তা নির্মাণ এবং ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করেন এবং সেখান থেকে বিপুল পরিমাণ মাটি কেটে পাশের একটি ইটভাটায় সরবরাহ করছিলেন। এতে কৃষিজমির মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। তিনি জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে জমির শ্রেণি পরিবর্তন, অবৈধ মাটি কাটাকাটি কিংবা ইটভাটায় মাটি সরবরাহ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এসব অপরাধ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে একটি মহল প্রভাব খাটিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছিল, কিন্তু কেউ ব্যবস্থা নেয়নি। প্রশাসনের এই অভিযানের ফলে ভবিষ্যতে অবৈধ কার্যক্রম কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা