September 23, 2026, 1:16 am
শিরোনাম :
জলঢাকায় মকবুল হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ

গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত

জামিয়ার রহমান

গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত

 

জামিয়ার রহমান

নীলফামারীর জলঢাকায় পৈত্রিক সূত্রে দীর্ঘ ৬৫-৬৬ বছর ধরে ভোগদখলীয় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর হলদিবাড়ী মাস্টার পাড়া গ্রামে।

​সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকার মৃত আবেতুল্লাহর দুই ছেলে জসিম উদ্দিন ও কছিম উদ্দিন এবং তাদের উত্তরাধিকারী সোলায়মান ও আব্দুর রশিদসহ ৬ ভাই পৈত্রিক সূত্রে প্রায় ৩১০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

​ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, একই এলাকার আনসার আলীর ছেলে শহিদুল গং উক্ত পরিবারের কোনো আত্মীয় বা গোত্রীয় না হওয়া সত্ত্বেও ‘সামিল রেকর্ড’ এর অজুহাত দেখিয়ে ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন। এরই জেরে গত শুক্রবার গভীর রাতে শহিদুল হোসেনের নেতৃত্বে একদল লোক জমিতে অনধিকার প্রবেশ করে রোপণ করা আমন ধানের ক্ষেত উপড়ে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করেন।

​সকালে ধানের চারা উপড়ে ফেলার কারণ জানতে গেলে প্রতিপক্ষের হামলায় জসিম ও কছিম উদ্দিনের পরিবারের শরিফুল ইসলাম, শাফিন ও বিউটি বেগম সহ উভয় পক্ষের কমপক্ষে ৭ জন গুরুতর আহত হন। সংঘর্ষের মাত্রা বেড়ে গেলে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​পরে আহতদের উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রতিপক্ষ শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তিনি দাবি করেন, প্রতিপক্ষ আমাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে। তবে ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সোলাইমানসহ একাধিক ব্যক্তি জানান, প্রতিপক্ষ নিজেদের অপরাধ ঢাকতে ও মামলা থেকে বাঁচতে এখন নানা রকম মিথ্যা অজুহাত ও নতুন পরিকল্পনা করছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে অবস্থা ও চরম উত্তেজনা বিরাজ করছে।

​জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোঃ জামিয়ার রহমান
ব্যুরো প্রধান রংপুর

তাং ২০/০৯/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা