November 12, 2026, 6:18 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ-ইন, বিজিবির হাতে আটক

মোঃ হিফজুর রহমান গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ-ইন, বিজিবির হাতে আটক

মোঃ হিফজুর রহমান
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

অদ্য ইংরেজি ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিভিষণ বিওপি সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। পরবর্তীতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিভিষণ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের হেফাজতে নেন।
আটক পুশ-ইনকৃত ব্যক্তিদের পরিচয় নিম্নরূপ—
কামরুল লস্কর (৪৬), পিতা— মৃত শহিদ লস্কর;
মোঃ সাদ্দাম লস্কর (২২), পিতা— কাশরুল লস্কর;
মোছাঃ লিপি লস্কর (৪০), স্বামী— কামরুল লস্কর;
মোছাঃ ফিরোজা (১৬), পিতা— মোঃ কামরুল লস্কর।
তাদের বাড়ি গ্রাম— জামিল ডারা, পোস্ট— খরেলা, থানা— কালিয়া, জেলা— নড়াইল।
অপর একজন আটক ব্যক্তি মোঃ হায়দার সরদার (২৩), পিতা— মোঃ আশরাফুল; গ্রাম— কাটা দূরে, পোস্ট— নাইলো, থানা— মোল্লারহাট, জেলা— বাগেরহাট।
বিজিবি জানায়, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা