August 18, 2026, 4:52 am
শিরোনাম :
নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী

গোপালগঞ্জে কামিল সারোয়ারের মাতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে কামিল সরওয়ারের মাতা ইন্তেকাল: জানাজা সম্পন্ন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই অমোঘ সত্যকে সামনে রেখে গোপালগঞ্জ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গোপালগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হীরাবাড়ী রোড ব্যাংক পাড়া নিবাসী মরহুম ইউনুস মিয়ার সহধর্মিনী এবং স্থানীয় পরিচিত মুখ কামিল সরওয়ার, সজীব ও রাজীবের শ্রদ্ধেয় মাতা আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে গেছেন।

আজ ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার সকাল ৭:০০ ঘটিকার সময় রাজধানী ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে পরিবারে এবং পুরো এলাকায় শোকের মাতম চলছে।

মরহুমার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন করার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার আসরের নামাজের পর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। সেই সঙ্গে গোপালগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হীরাবাড়ী রোড ও ব্যাংক পাড়াসহ আশপাশের এলাকার সকল দ্বীনদার মুসলিম ভাই ও শুভানুধ্যায়ীদের উক্ত জানাজার নামাজে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

জানাজায় অংশ নিয়ে মরহুমার আত্মার মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন শোকার্ত পরিবার ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা