November 12, 2026, 6:05 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরি।

মুহিববুল্লাহ মেহেদী গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরি।

মোঃ মহিবুল্লাহ মেহেদী
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যালয়ের একটি টিউবওয়েল ভেঙে ফেলা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে অজ্ঞাত চোরেরা কৌশলে ক্যামেরাগুলো খুলে নিয়ে যায় এবং একটি টিউবওয়েল ভেঙে ফেলে রেখে যায়। শুক্রবার সকালে বিদ্যালয়ের ক্যামেরা ও ভাঙা টিউবওয়েল দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অতুল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে একজন শিক্ষক প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনাটি শুনে একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা