November 11, 2026, 7:54 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

গাইবান্ধায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

গাইবান্ধায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

মোঃ মহিবুল্লাহ মেহেদী
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিউল ইসলাম সুমনকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার শফিউল ইসলাম সুমন গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এদিন দুপুরে নারায়ণপুরের বাকির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল সদর উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালান করে। এসময় ওই এলাকার বাকির মোড়ের এক মুদির দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শফিউল ইসলাম সুমন চট্রগ্রাম দায়রা জজ আদালতে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত আসামি। সেই থেকে শফিউল পলাতক ছিলেন।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা