November 11, 2026, 5:44 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখের হত্যাকারীরা গ্রেফতার-

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখের হত্যাকারীরা গ্রেফতার-

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের সলঙ্গায় গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ ওরফে খতিব (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ঘটনার সঙ্গে জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।

গত ৯ নভেম্বর ২০২৫ বিকেলে বাড়িতে ফেরার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি খতিব। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরবর্তীতে ১২ নভেম্বর সকালে ফুলজোর নদীতে স্থানীয়রা হাত-পা ও কোমরে ইট বাঁধা অবস্থায় ভাসমান একটি লাশ দেখতে পান। পরিবার এসে লাশটি খতিবের বলে শনাক্ত করে। এ ঘটনায় সলঙ্গা থানায় হত্যা মামলা রুজু হয়।

পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তদন্তে আসামীদের শনাক্ত করে। পরে তারা মাসুদ রানা, ফরিদুল ইসলাম, শাহিনুর খাতুন এবং রফিকুল ইসলামকে পৃথক স্থান থেকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা জানায়- টাকা লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কজনিত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে খতিবকে হত্যা করা হয়। আসামী শাহিনুর খতিবকে নদীর ঘাটে ডেকে নেয় এবং ঘুমের ওষুধ মেশানো স্পিড পান করায়। অচেতন হয়ে পড়লে অন্য আসামীরা চাদর পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে হাত-পায়ে ইট বেঁধে নৌকায় করে লাশ নদীতে ফেলে দেয়।

গ্রেফতারকৃত চারজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা