November 11, 2026, 6:33 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

খুলনার মূল অনুষ্ঠানকে স্মরণ করে ডিমলায় জমজমাট ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও পেনাল্টি শ্যুটআউট অনুষ্ঠিত

আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি:

খুলনার মূল অনুষ্ঠানকে স্মরণ করে ডিমলায় জমজমাট ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও পেনাল্টি শ্যুটআউট অনুষ্ঠিত

  1. আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি:”ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই মূলমন্ত্রকে ধারণ করে যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক গঠন ও সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গৃহীত কল্যাণমুখী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ডিমলাবাসী।
    মূল অনুষ্ঠান খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও তার আলো ও উৎসাহ ছড়িয়ে পড়ে সুদূর নীলফামারীর ডিমলা উপজেলায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলায় উদ্দীপনা সৃষ্টি করতে ডিমলা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এক বিশেষ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।
    ​”ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”— দেশ নায়ক জনাব, তারেক রহমানের এই মূলমন্ত্র ও চেতনাকে সামনে রেখে ডিমলায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ ও দর্শকদের জন্য দেশনায়ক আজকের প্রধান অতিথি জনাব,তারেক রহমানের খুলনা থেকে সরাসরি সম্প্রসারিত অনুষ্ঠানটি বড় পর্দায় মাধ্যমে সরাসরি দেখানো হয়। আয়োজন করা হয় সুজন -২ টুর্নামেন্ট ।
    ​আয়োজনের আকর্ষণীয় পর্বে কিশোর বিভাগে মুখোমুখি হয় ডিমলা সদর ইউনিয়ন বনাম ঝুনাগাছ চাপানি ইউনিয়ন। দুই দলের খেলোয়াড়দের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই ও রোমাঞ্চকর খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় পরবর্তীতে টানটান উত্তেজনার পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ডিমলা সদর ইউনিয়ন।
    ​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরানুজ্জামান, ডিমলা থানা ওসি জনাব মো:আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা কৃষি অফিসার জনাব মীর হাসান আল বান্না এবং ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব ফারুক হোসেন।
    ​এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য জনাব মো:গোলাম রব্বানী প্রধান।
    ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আমির জনাব মো: মজিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    ​বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আজ এতদূর পৌঁচ্ছা তা আজ শুভ উদ্বোধন করলেন তারেক রহমান।
    কেন্দ্রীয়ভাবে উদ্বোধন হওয়া এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো তৃণমূল থেকে প্রতিভা তুলে আনা। কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ধাপে ধাপে থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ এবং বিভাগ পেরিয়ে একদিন জাতীয় পর্যায়ে এই ডিমলার শিশু-কিশোররাই বিশ্বমঞ্চে দেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে খেলবে। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ শিশু-কিশোরদের খেলাধুলামুখী করতে এক অনন্য ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা