খুলনায় নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র রাফির মরো দেহ উদ্ধার।
মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
খুলনা জেলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির মরোদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি এর সকাল সাড়ে ৮ টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে তার ভাসমান মরোদেহ উদ্ধার করা হয়।
রাফি রূপসা স্ট্যান্ড রোডের ডাঃ আলতাফ আলী লেনের বাসিন্দা মোঃ রফিক শেখের ছেলে।
সে গত শুক্রবার আছরের নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে আর বাড়ি ফিরে আসেনি।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে নদীতে খোঁজ শুরু করেন। পরে রূপসা খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নৌ পুলিশকে অবগত করা হয়েছে।
সব আইনগত প্রক্রিয়া শেষে রাফির মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি তেরখাদায় নেওয়া হবে বললেন স্বজনরা। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।