November 12, 2026, 4:56 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, নীলফামারীতে তারেক রহমান

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা
বাস্তবায়ন হবে, নীলফামারীতে তারেক রহমান

শহিদুল ইসলাম প্রতিবেদক, নীলফামারী

বিএনপি ক্ষমতায় গেলে দেশের উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলে অঙ্গীকার করেছেন দলের চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারী পৌর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা ও কর্মসংস্থান
তিস্তা অববাহিকার মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “এই এলাকার মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা। বিএনপি ক্ষমতায় গেলে অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, যাতে তিস্তা অববাহিকা আবার সবুজ ও শস্য-শ্যামলা হয়ে ওঠে।”
স্থানীয় অর্থনীতির প্রসারে তিনি নীলফামারী ইপিজেড (EPZ) সম্প্রসারণ এবং তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।
নারীদের স্বাবলম্বী ও কৃষকদের জন্য বিশেষ কার্ড
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করে বিএনপি চেয়ারপারসন জানান, ক্ষমতায় গেলে প্রতিটি নারীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে তারা সরকারি সহায়তা পাবেন।
কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, “কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকেরা সহজে ঋণ, সার ও কীটনাশক পাবেন। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে এবং রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া কৃষিঋণ সরকার পরিশোধ করবে।”
জনগুরুত্বপূর্ণ অবকাঠামো ও ধর্মগুরুদের ভাতা
নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবির প্রেক্ষিতে তিনি তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া কিশোরগঞ্জ-সৈয়দপুর এলাকাকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা এবং রেল কারখানাসহ নতুন শিল্প স্থাপনের পরিকল্পনার কথাও জানান।
ধর্মগুরুদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, মসজিদ-মাদরাসার ইমাম, খতিবসহ বিভিন্ন ধর্মের গুরুদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে।
ভোটারদের প্রতি আহ্বান
জনসভায় ভোটকেন্দ্রে যেতে মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভোট দিতে বাধা দেবে বা ভয় দেখাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তারেক রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “শুধু ভোট দিলেই চলবে না, দেশ গঠন করতে হবে। আমাদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা