September 24, 2026, 5:19 am
শিরোনাম :
জলঢাকায় মকবুল হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ

​কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

​কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

​শহিদুল ইসলাম : নীলফামারী

১৯ এপ্রিল ২০২৬

​কুমিল্লার চৌদ্দগ্রামে এক মাদ্রাসা শিক্ষককে নির্মমভাবে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নীলফামারী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

​উল্লেখ্য, গত কয়েকদিন আগে কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত ওই শিক্ষক নীলফামারীর ডিমলা উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​নীলফামারী সরকারি কলেজের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন কলেজের শিক্ষকরাও। মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষক যখন কর্মস্থলে নিরাপদ থাকেন না, তখন সেটি জাতির জন্য লজ্জার। নীলফামারীর সন্তান খাইরুল ইসলামের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তা পুরো শিক্ষক সমাজের ওপর হামলা।

​বক্তাদের দাবি

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী বলেন, “শিক্ষকরা জাতি গড়ার কারিগর। যারা নিজ জেলা ছেড়ে দূর-দূরান্তে গিয়ে শিক্ষা সেবা দিচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়ন করা জরুরি।”

​শিক্ষার্থী বক্তাদের মধ্যে নাজমুল ইসলাম কাজল (প্রাণিবিদ্যা বিভাগ) ও ইমদাদুল হক মিলন (ইংরেজি বিভাগ) অভিযোগ করেন, এই হামলার নেপথ্যে উসকানিদাতা হিসেবে ওই প্রতিষ্ঠানের প্রধান জাহাঙ্গীর হোসেনের হাত রয়েছে। অবিলম্বে তাকেসহ সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে খাইরুল ইসলামের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা