September 24, 2026, 6:48 am
শিরোনাম :
জলঢাকায় মকবুল হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ

কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : জসিম মুন্সী

কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : জসিম মুন্সী, ২৬ এপ্রিল ২০২৬

কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বুলেট বৈরাগীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, নিহত বুলেট বৈরাগী টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সন্তান এবং ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন কৃতী প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। কর্মস্থলে থাকা অবস্থায় তার ওপর এ ধরনের নৃশংস হামলা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বুলেট বৈরাগী আমাদের প্রতিষ্ঠানের গর্ব ছিল। একজন সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তাকে এভাবে হারানো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।”
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে কুমিল্লায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বুলেট বৈরাগী। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা