শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতাপনগরে বিক্ষোভ মিছিল
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্প্রতি রাজধানীতে সংঘটিত এই হামলার প্রতিবাদে প্রতাপনগরসহ দেশের বিভিন্ন স্থানে সর্বস্তরের ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার বিবরণ:
গত শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর থেকেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও নিন্দার ঝড় ওঠে।
বিক্ষোভ ও দাবি ছাএদের:
এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতাপনগরের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িত লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারের জন্য হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।