November 12, 2026, 4:56 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

উত্তরবঙ্গে চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বিশাল জনসভায় দাঁড়ী পাল্লার বিজয় ইনশাআল্লাহ — ডা. শফিকুর রহমান

মুনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ

উত্তরবঙ্গে চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বিশাল জনসভায় দাঁড়ী পাল্লার বিজয় ইনশাআল্লাহ — ডা. শফিকুর রহমান

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্য প্রার্থীদের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না। তাই জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে উঠেছে, তা কোনোভাবেই থামানো যাবে না। দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিচ্ছবি।”তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী গড়ে তুলব। আমের রাজধানী হিসেবে পরিচিতি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। হিমাগারের ব্যবস্থা করে সারা বছর আম সংরক্ষণ ও প্রসেসিং করে আমকে বাংলাদেশে ও বিশ্বে চাঁপাইনবাবগঞ্জকে পৌঁছে দিব। আপনারা তৈরি আছেন তো, ইনশাআল্লাহ ১২ তারিখ ২ টি ভোট দেব। ১টি ভোট পুরাতন ব্যবস্থাপনাকে লাল কার্ড দেখাব ও ভোট দিয়ে নতুন ব্যবস্থাপনাকে স্বাগতম বা ওয়েলকাম জানাবো। আরেকটি ভোট হচ্ছে হ্যাঁ ভোট, যা নতুন করে বাংলাদেশ সাজাতে চায়। তিনি প্রশাসন ও সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলে জীবন দেব,কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি দেব না। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে দমন করা সম্ভব নয়। জনগণ জেগে উঠেছে, আর এই জাগরণই জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় শক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. লতিফুর রহমান, জেলা সেক্রেটারি আবু বক্কর, জামায়াত নেতা ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। তারা হলেন—চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের প্রার্থী ড. মিজানুর রহমান। বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকার গঠন করা। সরকার গঠন করতে পারলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না ও বেকারদের ধরে এনে চাকরীর ব্যাবস্থা করা হবে এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সকল অধিকার নিশ্চিত করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা