November 12, 2026, 4:39 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

আব্দুর রবকে সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

আব্দুর রবকে সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে উন্নয়ন, শান্তি ও জনকল্যাণমূলক নেতৃত্বের প্রত্যাশা জোরালো হয়ে উঠেছে। এলাকাবাসীর মতে, ইউনিয়নের সার্বিক উন্নয়নে একজন সৎ, সাহসী ও মানবিক নেতৃত্বের প্রয়োজন। সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এলাকার সুপরিচিত সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রব।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে আব্দুর রব সোনাদিয়া ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা, সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন বিশ্বস্ত ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত।

রাজনৈতিকভাবে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শের সঙ্গে সম্পৃক্ত। দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে গত প্রায় ১৭ বছরে তিনি একাধিক মামলার শিকার হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় তাকে কারাভোগ ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

আব্দুর রব সোনাদিয়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা প্রয়াত আবদুল ছাত্তার মিয়া এবং ভাতিজা মতিন মেম্বার এলাকায় সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ছাত্র রাজনীতি থেকেই তার রাজনৈতিক পথচলার সূচনা।

২০০১ সাল থেকে তিনি সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে হাতিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি তিনি সোনাদিয়া ইউনিয়নের উন্নয়নে খাল খনন, সামাজিক উদ্যোগ গ্রহণ এবং গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনাদিয়া ইউনিয়নের অনেক সাধারণ মানুষ তাদের প্রত্যাশার কথা প্রকাশ করেছেন।

তারা চান, বিএনপি থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুর রবকে মনোনয়ন দেওয়া হোক এবং তাকে আগামী দিনে ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।

স্থানীয়দের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা