November 12, 2026, 3:07 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

অমর একুশে বইমেলা ২০২৬-এ আসছে জিয়াম আহমেদের নতুন বই ‘ভাঙ্গা মন থেকে বলছি

জাকারিয়া রানা সিনিয়র এডিটর দৈনিক মানব বার্তা

অমর একুশে বইমেলা ২০২৬-এ আসছে জিয়াম আহমেদের নতুন বই ‘ভাঙ্গা মন থেকে বলছি’

জাকারিয়া রানা
সিনিয়র এডিটর
দৈনিক মানববার্তা নিউজ

সমসাময়িক তরুণ লেখকদের ভিড়ে আবেগ, বাস্তবতা ও ভাঙা অনুভূতির ভাষায় যিনি পাঠকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন—তিনি জিয়াম আহমেদ। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ভাঙ্গা মন থেকে বলছি’ প্রকাশিত হতে যাচ্ছে আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ।
সম্প্রতি বইটির প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে। বইটি প্রকাশ করছে বই অঙ্গন প্রকাশনী। প্রকাশক হিসেবে রয়েছেন আল আমিন,
এর আগে লেখক জিয়াম আহমেদের প্রথম বই ‘দুঃখ হয়ে থাকি আমি’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বইটির লেখাগুলো ভাইরাল হয়ে অসংখ্য তরুণ-তরুণীর অনুভূতির প্রতিচ্ছবি হয়ে ওঠে। প্রেম, বিচ্ছেদ, নীরব কষ্ট আর না বলা কথার গভীর প্রকাশ—এই চারপাশের আবেগই ছিল তার লেখার মূল শক্তি।
নতুন বই ‘ভাঙ্গা মন থেকে বলছি’-তেও সেই আবেগী ভাষা ও বাস্তব জীবনের অনুভূতির ধারাবাহিকতা থাকছে বলে জানিয়েছেন লেখক। ভাঙা মন, চাপা কষ্ট, নিঃশব্দ কান্না ও জীবনের না বলা গল্পগুলোই এই বইয়ের মূল উপজীব্য।
লেখক জিয়াম আহমেদ বলেন,
“প্রথম বইয়ের পাঠকপ্রাপ্ত ভালোবাসা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। ‘ভাঙ্গা মন থেকে বলছি’ আসলে আমার নিজের না বলা কথাগুলোর প্রকাশ—যেগুলো হয়তো অনেক পাঠকের নিজের গল্প হয়ে উঠবে।”
প্রকাশক ,
আল আমিন জানান,
“জিয়াম আহমেদের লেখার সঙ্গে বর্তমান প্রজন্মের আবেগের গভীর মিল আছে। আমরা বিশ্বাস করি, এই বইটিও পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে।”
অমর একুশে বইমেলা ২০২৬-এ বই অঙ্গন প্রকাশনী স্টলে বইটি পাওয়া যাবে। ইতোমধ্যে পাঠকমহলে বইটি নিয়ে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা