November 12, 2026, 7:30 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

অটো চুরি হয়ে অসহায় শহিদ চাচার পাশে দাঁড়ালেন ইউএনও ও কলেজ প্রভাষক

সীমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা

অটো চুরি হয়ে অসহায় শহিদ চাচার পাশে দাঁড়ালেন ইউএনও ও কলেজ প্রভাষক

সীমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী ভূইয়ট গ্রামের মো. শহিদ (৫৫) নামের এক অসহায় চালকের একমাত্র জীবিকার মাধ্যম ব্যাটারি চালিত অটোরিকশাটি চুরি হয়ে গেছে।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার জামে মসজিদের সামনে এ চুরির ঘটনা ঘটে।

নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন, তার অটোরিকশাটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি।

অসহায় শহিদ চাচা বলেন,
“আমি গরিব মানুষ। এই অটো দিয়েই সংসার চালাতাম। এখন জানি না পরিবার নিয়ে কীভাবে চলব। অটোটা ছিল আমার সবকিছু।”
এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।

অসহায় চালকের এমন দুঃখজনক ঘটনা স্থানীয় সাংবাদিক আবির হাসানের লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তার প্রচেষ্টায় খবরটি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে।

এরপর মানবিক দৃষ্টিকোণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির মহোদয় এবং সরকার বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক মো. আব্দুল্লাহ সরকার শহিদ চাচাকে আর্থিক সহায়তা ও টিন প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা