August 17, 2026, 11:17 pm
শিরোনাম :
নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী

১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী

Reporter Name

১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস: নীলফামারীতে ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত

​নীলফামারী প্রতিনিধি (শহিদুল ইসলাম):

ঐতিহাসিক ১৫ই আগস্ট ‘ইসলামী শিক্ষা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শহরের জেলা জামায়াতের অফিস আল-হেলাল একাডেমিতে আয়োজিত এই সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নীলফামারী শহর শিবিরের সভাপতি সেলিম উদ্দিন। শহর অফিস সম্পাদক মাহবুব রব্বানী রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফ শাহ্।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু হানিফ শাহ্ বলেন, “১৯৬৯ সালের এই দিনে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া গণবিরোধী শিক্ষানীতি প্রত্যাখ্যান করে ইসলামী শিক্ষাব্যবস্থা কায়েমের দাবিতে এ দেশের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। সাহাদাত বরণ করেছিলেন আব্দুল মালেকসহ অনেকে। ইসলামী শিক্ষা কোনো একক গোষ্ঠীর জন্য নয়, বরং এটি একটি আদর্শিক ও নৈতিক মানবসম্পদ গড়ার মূল ভিত্তি। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম।”

​সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, “আজকের এই দিনে আমরা স্মরণ করি সেইসব বীর শহীদদের, যারা শিক্ষা আঙিনায় খোদাভীরুতা ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দিতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। বর্তমান সময়ে যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে ইসলামী শিক্ষা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ছাত্রশিবির শুরু থেকেই সেই আদর্শিক শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাখা সাহিত্য সম্পাদক আবদুর রশিদ সরকার, শাখা প্রকাশনা সম্পাদক আরিফিন ইসলাম এবং শাখা সম্পাদক আশরাফুল ইসলাম। এছাড়া নীলফামারী শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সভায় অংশ নেন।

​আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও ইসলামী শিক্ষা ব্যবস্থার অগ্রগতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা