November 11, 2026, 10:56 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হোসেনপুরে সাংবাদিকদের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় বিএনপির দুই নেতা

আশরাফুর রহমান রাব্বি জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

হোসেনপুরে ফ্যাসিস্ট সাংবাদিকদের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় বিএনপির দুই নেতা

আশরাফুর রহমান রাব্বি
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন ও পৌর বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম অভিযোগ রয়েছে— তাঁরা “ফ্যাসিস্টের দোসর” সাংবাদিকদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।

সম্প্রতি দলীয় প্যাডে প্রকাশিত এক বিবৃতিতে তাঁরা ওই সাংবাদিকদের বিরুদ্ধে গঠিত কমিটির নিন্দা ও প্রতিবাদ জানান, যা বিএনপির ভেতরেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। বিএনপির সিনিয়র নেতা ও কর্মীরা বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করেছেন।

বিএনপির এক সাবেক সাধারণ সম্পাদক বলেন,

“দলীয় প্যাডে ফ্যাসিস্ট সাংবাদিকদের পক্ষে বিবৃতি দেওয়া গর্হিত কাজ। এটি বিএনপির আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী। আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি এবং হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর ধরে হলুদ সাংবাদিকদের দখলে থাকা হোসেনপুর প্রেসক্লাবে সম্প্রতি একটি নতুন কমিটি গঠিত হয়। এ নিয়ে অনুপ্রবেশকারী কিছু সাংবাদিকের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ সুযোগে বিএনপির স্থানীয় নেতৃত্বের অংশবিশেষ ওই সাংবাদিকদের পক্ষ নিয়ে অবস্থান নেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, হোসেনপুরে তথাকথিত কিছু সাংবাদিকের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ভুঁইফোড় সংগঠনের মাধ্যমে তারা সাধারণ মানুষকে প্রতারণা করছে, বিভিন্ন কার্ড ও ভাতা প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

প্রকৃত সাংবাদিকরা জানান, এসব অপসাংবাদিকদের কারণে সাংবাদিকতার মর্যাদা ও নৈতিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় তারা ঘুষ-বাণিজ্য, ব্ল্যাকমেইলিং ও দালালি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা দাবি করেছেন—

এই সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় এনে সৎ ও স্বৈরাচারমুক্ত সাংবাদিক সমাজ গঠন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা