November 13, 2026, 7:09 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

হাতিয়ায় ৭৩ কেন্দ্রে — ২১ হাজার ৮শত ৬৯ ভোটে এগিয়ে হান্নান মাসুদ

ফাতেমা আকতার হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় ৭৩ কেন্দ্রে — ২১ হাজার ৮শত ৬৯ ভোটে এগিয়ে হান্নান মাসুদ

ফাতেমা আকতার

হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি।

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

সর্বশেষ গণনা হওয়া ৭৩ টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে— শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ পেয়েছেন ৬৫৪৯৯ ভোট, অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুব রহমান শামীম পেয়েছেন ৪৩৬৩০ ভোট।

এই হিসেবে হান্নান মাসুদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২১৮৬৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

এতে হ্যাঁ ভোট পড়েছে ৭১৬৩৭ এবং না’ ভোট ৩৮১৮৬ পড়েছে। চলমান ভোট গণনার ধারা অব্যাহত থাকলে তিনি বড় ব্যবধানে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

জয়ের খবরে শাপলা কলি সমর্থকরা হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকার দিকে জড়ো হতে দেখা গেছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এখন পর্যন্ত ৭৩ টি কেন্দ্রের ফলাফল পাওয়া গিয়েছে। বাকি কেন্দ্রের ফলাফল হাতে আসা মাত্রই প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা