November 12, 2026, 12:23 pm
শিরোনাম :
রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ

হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

শফিকুল মাওলা হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

শফিকুল মাওলা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে হাতিয়া থানাধীন হাফাজিয়া বাজার ও হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা