November 12, 2026, 8:44 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

স্বামীর অভিনব কৌসলে আটক হলো পরকিয়া প্রেমীক

শহিদুল ইসলাম নিলফামারী

স্বামীর অভিনব কৌসলে আটক হলো পরকিয়া প্রেমীক

নীলফামারী প্রতিনিধি:

স্ত্রীর পরোকিয়া প্রেমিককে ধরতে নীলফামারীর ডোমার উপজেলার ঘাটপাড়া এলাকায় এক অভিনব কৌসল করছে এক স্বামী। এ ঘটনায় বুধবার মধ্যরাতে ডোমার বোড়াগাড়ি ঘাটপাড়া থেকে মো. মাসুদ রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সাথে দীর্ঘ ৬ মাসের পরোকিয়া সম্পর্ক ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার মো. খোকার ছেলে ট্রাক্টর চালক মাসুদের। তবে স্ত্রী পরোকিয়ার সম্পর্ক জেনে যায় তার স্বামী। এরপর স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোন কেড়ে নিয়ে পরোকিয়া প্রেমিক মাসুদের সাথে মেসেজ চ্যাটিং করে ওই মহিলার স্বামী। মেসেজের এক পর্যায়ে রাতের বেলা বাড়ির পাশে নির্জন বাঁশঝাড়ে মাসুদকে আসতে বলে। মাসুদ তার পরোকিয়া প্রেমিকা ভেবে বাজার থেকে সন্দেস নিয়ে বাঁশঝাড়ে দেখা করতে এলে পরোকিয়া প্রেমিকার স্বামীর বিছানো জালে আটক হয়। এরপর স্থানীরা মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তবে ওই গৃহবধূর দাবী মাসুদের সাথে তার যোগাযোগ ৬ মাসের। তারা কোনো অনৈতিক সম্পর্কে জড়ায়নি। আজ তার স্বামী কৌসলে মাসুদকে ডেকে এনেছে।

এদিকে স্থানীয়রা জানায়, মাসুদ প্রায় সময়ই এদিকে আসতো কেন আসতো তা কেউ জানতো না। আজ ধরা পড়ার পর তার আসার উদ্দেশ্য স্পষ্ট হলো।

এ ঘটনায় মাসুদকে মধ্যরাতে ডোমার থানার পুলিশ হেফাজতে নেয়। এস আই গোপাল জানায়, এখনো কেউ অভিযোগ করেনি। মাসুদ পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা