November 13, 2026, 7:09 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হকের প্রতীক বরাদ্দ; নির্বাচনী মাঠে উত্তাপ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হকের প্রতীক বরাদ্দ; নির্বাচনী মাঠে উত্তাপ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ আসন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) এলাকায় নির্বাচনী আমেজ দিন দিন ঘনীভূত হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই আসনে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
৬৩ নম্বর সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আয়নুল হক দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা যায়। অনেক স্থানে মিষ্টি বিতরণ, তাৎক্ষণিক সভা ও মতবিনিময়ের আয়োজন করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ভিপি আয়নুল হক দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি এই আসনে শক্ত অবস্থান তৈরি করবেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং এলাকার উন্নয়ন পরিকল্পনাই ভোটের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। সাধারণ ভোটাররা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন।
সব মিলিয়ে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হককে কেন্দ্র করে নির্বাচনী মাঠে নতুন গতি ও উত্তাপ ছড়িয়েছে। আগামী দিনগুলোতে এই আসন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা