November 12, 2026, 2:32 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

সিরাজগঞ্জ-৩ আসনে ব্যতিক্রমী উদ্যোগ: একই মঞ্চে তিন প্রার্থীর ইশতেহার পাঠ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ আসনে ব্যতিক্রমী উদ্যোগ: একই মঞ্চে তিন প্রার্থীর ইশতেহার পাঠ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩

(রায়গঞ্জ–তাড়াশ) আসনের তিনজন সংসদ সদস্য প্রার্থী ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই মঞ্চে দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রার্থীরা তাঁদের

ইশতেহারের মূল দিক, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তাঁরা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক (ধানের শীষ), ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি আব্দুর রউফ (রিকশা) এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন (ঘোড়া)। তবে জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক (লাঙ্গল) সভায় উপস্থিত ছিলেন না।

একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান ও শালীন বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁদের মতে, এ ধরনের ইতিবাচক রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন, নির্বাচনে যিনি বিজয়ী হবেন, তিনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা