November 11, 2026, 10:58 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মো. সিয়াম হাসানের অসাধারণ সাফল্য

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মো. সিয়াম হাসানকে নিয়ে গর্বিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের (এইচএসসি ২০২৫ শিক্ষাবর্ষ) কৃতী শিক্ষার্থী মো. সিয়াম হাসান বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।
তার মেধা তালিকা—
▪️ ঢাকা বিশ্ববিদ্যালয় (সি ইউনিট) – ৯৫তম
▪️ ঢাকা বিশ্ববিদ্যালয় (এ ইউনিট) – ২৬৪তম
▪️ রাজশাহী বিশ্ববিদ্যালয় (এ ইউনিট) – ১০১৬তম
▪️ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সি ইউনিট) – ১৬৬তম
▪️ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বি ইউনিট) – ১৮৬তম
▪️ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বি ইউনিট) – ১৪২তম
মো. সিয়াম হাসান উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা পেশায় একজন দিনমজুর। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে সে এই সাফল্য অর্জন করেছে।
সে বড়হর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবছর দেশের শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে সে।
আমরা মো. সিয়াম হাসানকে নিয়ে গর্বিত এবং তার এই সাফল্যে উচ্ছ্বসিত।
তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
শুভকামনা রইলো সিয়ামের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা