November 12, 2026, 2:42 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

সিরাজগঞ্জের তিন আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, বাতিল ৬টি

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তিন আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, বাতিল ৬টি

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে তিনটি আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর উপজেলার একাংশ), বেলা ১১টায় সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) এবং দুপুর ১২টায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ-১ আসন
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—
সেলিম রেজা (বিএনপি), শাহিনুর আলম (জামায়াতে ইসলামী), শাব্বির আহমেদ তামীম (এবি পার্টি), মল্লিকা খাতুন (গণঅধিকার পরিষদ) এবং জহুরুল ইসলাম (জাতীয় পার্টি)।
কাগজপত্রে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুর এবং স্বাক্ষরে ত্রুটি থাকায় নাগরিক ঐক্যের মো. নাজমুস সাকিবের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সিরাজগঞ্জ-২ আসন
এ আসনেও সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—
ইকবাল হাসান মাহমুদ টুকু (বিএনপি), জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী), মুফতি মুহিবুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল্লাহ আল-মামুন (বাসদ) এবং মাহফুজুর রহমান (গণঅধিকার পরিষদ)।
ঋণখেলাপির কারণে জনতার দলের প্রার্থী মো. সোহেল রানা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ-৩ আসন
এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—
ভিপি আয়নুল হক (বিএনপি), আব্দুস সামাদ (জামায়াতে ইসলামী) এবং ফজলুল হক (জাতীয় পার্টি)।
কাগজপত্রে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ রেজা রবিন এবং অন্যান্য ত্রুটির কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, আগামী রোববার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪, সিরাজগঞ্জ-৫ ও সিরাজগঞ্জ-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা