November 13, 2026, 7:52 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সাতক্ষীরা সাইবার ক্রাইম নগদ/বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।

মোঃ জুয়েল খাঁন খুলনা

সাতক্ষীরা সাইবার ক্রাইম নগদ/বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর সার্বিক দিক-নির্দেশনায় সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর চৌকস টিম জুলাই-সেপ্টেম্বর/২০২৫ মাসে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ১০৮ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। এছাড়াও ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ২০ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট= ৩,৬০,২৬০/- (তিন লক্ষ ষাট হাজার দুইশত ষাট ) টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ/ নগদের টাকা ১৪ অক্টোবর ২০২৫ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় ভুক্তভুগীগণের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

মোবাইল ফোন ও বিকাশ/ নগদের টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মিথুন সরকার, পুলিশ পরিদর্শক(নি:), ডিআইও-১, (ডিএসবি), জনাব মোঃ মনিরুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা