November 11, 2026, 9:06 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সুন্দরগঞ্জ আসনের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মোঃ মাজেদুর রহমান

মুহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সুন্দরগঞ্জ আসনের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মোঃ মাজেদুর রহমান

মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রাজধানীর শপথ অনুষ্ঠানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে সুন্দরগঞ্জবাসীর প্রত্যাশা ও উন্নয়নের অঙ্গীকার আরও একধাপ এগিয়ে গেল। দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা অধ্যাপক মাজেদুর রহমান জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পান।

এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই সংসদ সদস্য সুন্দরগঞ্জের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শপথ শেষে তিনি সুন্দরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার এই বিজয় সুন্দরগঞ্জের সাধারণ মানুষের। আমি সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ সুন্দরগঞ্জ গড়ে তুলতে কাজ করে যাব।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা