November 12, 2026, 1:36 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

শ্রমিক বিক্ষোভের মুখে উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মোঃ শহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধি

শ্রমিক বিক্ষোভের মুখে উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মোঃ শহিদুল ইসলাম
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সনিক বাংলাদেশ লিমিটেড চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় কারখানার প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

গত তিন দিন ধরে শ্রমিকরা নয় দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বারবার আলোচনার চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আন্দোলনের সূত্রপাত
কর্মী সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। কর্তৃপক্ষকে একাধিকবার দাবি জানালেও কোনো সমাধান পাওয়া না যাওয়ায় শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে নেমে পড়েন। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি ব্যাহত হয়।

শ্রমিকদের মূল দাবিসমূহ
১. বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃতদের পুনর্বহাল
২. কর্মস্থলে কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণ বন্ধ
৩. শ্রমিকদের জন্য টিফিন ভাতা চালুর দাবী
৪. শ্রমিক-মালিক বিরোধ নিষ্পত্তিতে অংশগ্রহণমূলক কমিটি (PC কমিটি) গঠন
৫. অসুস্থতার ছুটি যথাযথ ও নিয়ম অনুযায়ী প্রদান
৬. বকেয়া ওভারটাইমের টাকা দ্রুত পরিশোধ
(নয় দফার মধ্যে এসবই ছিল সবচেয়ে আলোচিত দাবি)

কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিক অসন্তোষ চরমে পৌঁছালে কোম্পানি কর্তৃপক্ষ জানায়,
পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এবং আলোচনার মাধ্যমে সমাধান না মিললে কারখানা পুনরায় চালু করা সম্ভব নয়।”

এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। গেটের সামনে নোটিশ টানিয়ে দেওয়া হলে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী
শ্রমিকদের আন্দোলন দীর্ঘায়িত হওয়ায় ও উত্তেজনা বাড়তে থাকায় ইপিজেড এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন।
অন্যদিকে, শ্রমিকরা ঘোষণা দিয়েছেন—
দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা