November 12, 2026, 4:44 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার বড় এক পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি চৌকষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ ভেতরে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আজ শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে বিজিবির ক্যাম্প কমান্ডার এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যেই এই অস্ত্রের চালানটি আনা হয়েছিল। বর্তমানে ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান:
“অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সীমান্তে আমাদের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা