November 13, 2026, 7:23 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

লোহাগাড়ার অগ্নিঝরা বক্তৃতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন ডা: শফিক

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়ার অগ্নিঝরা বক্তৃতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন ডা, শফিক

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, তারা চাই ১৮ কোটি মানুষের বিজয়। কোনো দলের সরকার চাই না, চাই ১৮ কোটি জনগণের সরকার। আমরা সে সরকার চাই— যে সরকার দেশের মালিক না হয়ে সেবক হয়ে কাজ করবে। ইনশাআল্লাহ আমরা সে সরকার গঠন করতে চাই। যারা মাথা গরম করে আছেন, দয়া করে মাথা ঠাণ্ডা করুন। আপনাদের মাথাগরমে আমাদের কিছু আসে যায় না। আপনাদের ওই সমস্ত নোংরা কথা শোনার টাইম তাদের নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সারা দেশে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন এমডিপির চেয়ারম্যান, ডঃ কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম),জমায়েত, ইসলামীর সভাপতি সরোয়ার কামাল আজিজী, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিঙ্গাতুল্লাহ সিদকা এবং ডাকসুর সাবেক জিএস এসএম ফরহাদ।

জামায়াত আমির বলেন, ‘রাজার ছেলে রাজা হবে’— তা হতে দিতে পারে না। আমরা পরিবর্তনের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এ দেশে একজন রিকশাচালকও তার যোগ্যতায় এমপি-মন্ত্রী হতে পারবে। আমরা চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।
তিনি আরও অভিযোগ তুলে বলেন চাঁদাবাজেরা বাজ পাখির মত সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে।এতে কৃষক পরিবহন মালিক ও খুচরা ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এই দিকে বিশেষ অতিথির বক্তব্যে কর্নেল অলি বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি এখন আর নাই, আপোষহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি এখন আর নাই, এখন চাঁদাবাজ দখলদারের বিএনপি, এরা ভাড়াটিয়া বিএনপি।সব কিছু বুঝে সুজে ১১ দলীয় জোটে যোগ দিয়েছেন আমি।তাঁর বক্তব্যর শেষ অংশে সবার উদ্দেশ্যে বলেন ১১ দলীয় জোটেকে শক্তিশালী করে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহাব্বান জানান এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে অটল থাকার জন্য দিকনির্দেশনা দেন।

এদিকে আমিরে জামায়েত যুব সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, তোমরা প্রস্তুত হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। নেতৃত্ব দেওয়ার জন্য, দেশ গড়ার জন্য তোমাদেরই সামনে আসতে হবে। তোমাদের নেতৃত্বেই আমাদের বিপ্লব সফল হয়েছে। যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়েছে। ডাকসু থেকে শুরু হয়ে জকসুতে আপাতত শেষ হয়েছে। ২৪ যারা মানবে না, ২৬ সালে এসে আমরা তাদের লালকার্ড দেখাচ্ছি।

তবে বাংলাদেশ জামায়েত ইসলামীর এই জনসভায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের লাখো মানুষের উপস্থিতির দেখা মেলেছে। তার মধ্যে
প্রবীণের সংখ্যা নজরে কম দেখলে ও নবীনদের
সংখ্যা কানায় কানায় পূর্ণ। এতে বুঝা যায় নবীনেরা ই
সামনের ভবিষ্যৎ। নবীদের আর একটা দৃশ্য লক্ষ্য করা গেছে, তাদের এমন শৃঙ্খলা সত্যিই মুগ্ধ করে, জানা গেছে, শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য
১ হাজার ভুলান্টিয়ার কাজ করেছেন।
আমিরাবাদ থেকে শুরু করে অন্যদিকে কেরানিহাট পর্যন্ত কোন ধরনের আপত্তিকর
ঘটনা ঘটতে দেননি বলেছেন ভুলান্টিয়ারদের
দায়িত্ব শিলেরা।

পরে জামায়াত আমির বিভিন্ন আসনের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দলীয় প্রতীক তুলে দেন এবং আগামী নির্বাচনে জয়ী করে দেশ গড়ার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা