রায়গঞ্জ ধানগড়া বাজারে গণভোট-২০২৬ প্রচারণা চালাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন গণভোট-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—রায়গঞ্জ।
বৃহস্পতিবার
বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মধ্যে জুলাই সনদ ও গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রচারপত্র বিতরণ, পথসভা এবং জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচারণায় অংশগ্রহণকারীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান এবং জনগণকে ভোট প্রদানের পদ্ধতি বুঝিয়ে দেন।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব-
রাহিকুল ইসলাম সিনহা
প্রচার কার্যক্রমে বক্তে বলেন, “দেশ মেরামতের সুযোগ এবার জনগণের হাতে। আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে হবে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রী মেয়াদের সীমা, সংসদের দুই কক্ষ ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকারসহ নানা গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।”
এসময় ইসরাত জাহান এশা আরও বলেন, “দেশকে স্বৈরাচার ও আধিপত্যবাদ থেকে মুক্ত করতে এবং একটি ইনসাফভিত্তিক গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র গড়তে জুলাই সনদকে ‘হ্যাঁ’ বলা জরুরি।”
প্রচারণাকালে বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহের সঙ্গে প্রচারণা শুনেন এবং অনেকে গণভোট সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে ধানগড়া বাজার এলাকায় প্রচারণাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময়ে উপস্থিতি ছিলো
এশা, যুগ্ম আহ্বায়ক সিফাত,
চৌতি সংগঠক,সদস্য গণসহ অনেক-ই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—রায়গঞ্জ জানায়, গণভোটকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।