রায়গঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজলের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন
দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজলের রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় রায়গঞ্জ পৌরসভার ধানগড়া সেন্টার পয়েন্ট এলাকায় জনতা ব্যাংক সংলগ্ন সরকার মার্কেটে অবস্থিত কার্যালয়টির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। তিনি বলেন, “ছাত্রদল অতীতেও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতেও দেশ ও জনগণের স্বার্থে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করতে হবে।”
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান ও যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল রায়গঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাকালীন পৌর প্রশাসক প্রয়াত আলহাজ্ব নুর সাইদ সরকারের সুযোগ্য সন্তান।