রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের কিছু ছাত্রলীগ পরিচিত শিক্ষার্থীর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন জুলাই যোদ্ধা ও আহত গেজেটভুক্ত যোদ্ধারা।
আন্দোলনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগ পরিচিত সাব্বির, যিনি এখন নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে তুলে ধরছেন, আন্দোলনের সময়ে কোনো ভূমিকা না রাখলেও বর্তমানে কমিটিতে জায়গা পেয়েছেন। অভিযোগ রয়েছে—তিনি আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছিলেন।
এছাড়া ছাত্রলীগের পদধারী জুবায়ের ও তার সহযোগী লিখন—এর আগেও তর্কবাগীশ কলেজে কয়েকজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছিলেন বলে ছাত্ররা জানিয়েছে।

সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এস এম তুষার আব্দুল্লাহ বলেন,
“এরা অনেক দিন ধরেই কলেজে উত্তেজনা সৃষ্টি করছে। আমাদের অনেককেই মারধর করেছে। আমাকে পর্যন্ত একদিন ধরে হুমকি দিয়েছে। আমি নিজে উপস্থিত থাকতে গালিগালাজও করেছে।”
সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়গঞ্জ কমিটির সদস্য সচিব
শেখ রিয়াদ বলেন,
“চিহ্নিত কিছু বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করে জুলাই যোদ্ধা করে ও আহত গেজেটভুক্ত যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন,
“যারা এদের সুপারিশ বা সমর্থন দিচ্ছেন, তাদের প্রতিও সতর্কতা থাকল। ন্যায়বিচার না হলে রায়গঞ্জের সচেতন ছাত্রসমাজকে নিয়ে আমরা গণতান্ত্রিক কর্মসূচি দিতে বাধ্য হবো।”
বিষয়টি নিয়ে ছাত্রসমাজের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইনকিলাব জিন্দাবাদ।