November 12, 2026, 3:29 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রায়গঞ্জে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষিকা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষিকা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ইছিদহ-সাতকুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষিকার নিয়মিত বেতন তোলা নিয়ে প্রশ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল ইউনিয়নের ইছিদহ-সাতকুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তোলার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষিকা আইরিন খাতুন এর বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, সহকারী শিক্ষিকা আইরিন খাতুন বহুদিন ধরে কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। বিদ্যালয়ে উপস্থিত না থেকেও তিনি নিয়মিত বেতন তুলে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে কয়েকজন গণমাধ্যমকর্মী বিদ্যালয়ে গেলে, দেখা যায় ঐ শিক্ষিকার যায়গায় পাঠদান করছেন বহিরাগত একজন (ছবি যুক্ত) ্পুরুষ। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাপলা খাতুনের সংবাদকর্মীরা কিছু জানতে চাইলে তিনি তাদের দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি তড়িঘড়ি করে অফিস কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন বলে জানান উপস্থিত সাংবাদিকরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা