November 12, 2026, 3:35 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আহত তিন

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান, রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আহত তিন

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী শোডাউন চলাকালে এক দুঃখজনক সড়ক দুর্ঘটনায় নুর আলম (৫৮) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন মোটরসাইকেল আরোহী। শুক্রবার সকালে আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী রায়হান সিরাজীর পক্ষে মোটরসাইকেল শোডাউন বের হয়। শোডাউনটি সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে হাজীরহাটের মৃত মনছুর আলির ছেলে নুর আলম তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে জোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুর আলমের মোটরসাইকেলটি ধাক্কা খাওয়ার পর পিছনে থাকা কয়েকটি বাইকও নিয়ন্ত্রণ হারায়। এতে তিনজন আরোহী আহত হন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে জামায়াতের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার জানিয়েছেন, “মোটরসাইকেল শোডাউনের সময় দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি।”

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা