November 11, 2026, 10:59 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

মোটরসাইকেল শোডাউনে নিহত নুর আলমের কবরজুড়ে শোক—দোয়া মাহফিলে জামায়াত নেতাকর্মীদের ভিড়

Reporter Name

মোটরসাইকেল শোডাউনে নিহত নুর আলমের কবরজুড়ে শোক—দোয়া মাহফিলে জামায়াত নেতাকর্মীদের ভিড়

মোঃ জামিয়ার রহমান
ব্যুরো প্রধান, রংপুর

রংপুর-১ আসনে নির্বাচনকেন্দ্রিক মোটরসাইকেল শোডাউনের দুর্ঘটনায় প্রাণ হারানো জামায়াত কর্মী নুর আলমের কবরের পাশে শনিবার (১৫ নভেম্বর) ফজরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

গত শুক্রবার (১৪ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ি এলাকায় দলীয় এমপি প্রার্থী মো. রায়হান সিরাজীর প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন বের হয়। এতে অংশ নিয়ে নুর আলম নিজস্ব মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারে ধাক্কা খেলে গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত নুর আলম (৫৮) রংপুর মহানগরীর হাজিরহাট থানার ১ নম্বর ওয়ার্ডের কোটমন্থনা এলাকার বাসিন্দা ও মৃত মনছুর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জামায়াতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

শনিবার ফজরের নামাজের পর পরিবার ও স্থানীয়দের সঙ্গে দোয়া মাহফিলে অংশ নেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আশরাফুল আলম, কোলকোন্দ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া শেষে নেতারা নুর আলমের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা