November 12, 2026, 2:43 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

মেহগনি গাছের ছাল তুলে সরকারি সম্পত্তি ধ্বংস — পঞ্চগড়ে বন মারা ওষুধে গাছ নিধনের অভিযোগ

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

মেহগনি গাছের ছাল তুলে সরকারি সম্পত্তি ধ্বংস — পঞ্চগড়ে বন মারা ওষুধে গাছ নিধনের অভিযোগ

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের খালপাড়া ও আশপাশের এলাকায় সরকারি পাকা সড়কের পাশে লাগানো মেহগনি গাছের ছাল তুলে বন মারা ওষুধ প্রয়োগ করে গাছ ধ্বংসের অভিযোগ উঠেছে। এতে সরকারি সম্পত্তি নষ্টের পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অমরখানা ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে রোপণ করা বহু মেহগনি, কাঁঠাল ও আমগাছের ছাল কেটে ফেলা হয়েছে। পরে গাছের গায়ে বন মারা ওষুধ ঢেলে দেওয়া হয়। এতে গাছগুলো দ্রুত শুকিয়ে মারা যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কিছু অসচেতন ও স্বার্থান্বেষী ব্যক্তি ব্যক্তিগত উদ্দেশ্যে সরকারি সম্পত্তি নষ্ট করছে।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, “সরকার পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছগুলো রোপণ করেছিল। এখন কিছু মানুষ গাছের ছাল কেটে বন মারা ওষুধ দিচ্ছে—এটা সত্যিই দুঃখজনক এবং অপরাধমূলক কাজ।”

গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মানিক বলেন, “আমরা নিয়মিত এই গাছগুলোর যত্ন নিই। কিন্তু কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে গাছের ছাল তুলে বিষ ঢেলে দিচ্ছে। আমরা অসহায় হয়ে দেখছি।”

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান নূরু বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। সরকারি গাছের ক্ষতি করা আইনত অপরাধ। বন বিভাগ ও প্রশাসনকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রয়োজনে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।”

পরিবেশ সচেতন মহল জানায়, সরকারি রাস্তার পাশে রোপণ করা গাছ ধ্বংস করা বাংলাদেশ বন আইন, ১৯২৭ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এই আইনে সরকারি গাছ কাটা বা ক্ষতি করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

পঞ্চগড় জেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ঘটনাটি তদন্তাধীন। প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও সরকারি সম্পদের সুরক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা