August 18, 2026, 1:44 pm
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

মেধা, মনন ও অধ্যবসায়ের স্বীকৃতি—এসএসসিতে গোল্ডেন এ+ পেল তাহসিন

মীর শাহীন জেলা প্রতিনিধি ভোলা

মেধা, মনন ও অধ্যবসায়ের স্বীকৃতি—এসএসসিতে গোল্ডেন এ+ পেল তাহসিন

মীর শাহীন
জেলা প্রতিনিধি ভোলা।

স্বপ্ন ছিল ভালো করার, লক্ষ্য ছিল সেরাটা দেওয়ার। সেই লক্ষ্য পূরণে নিরলস পরিশ্রমের ফল হিসেবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাপলে গোল্ডেন এ+ (জিপিএ-৫) অর্জন করেছে ভোলা জেলার লালমোহন উপজেলার হা মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের কৃতী শিক্ষার্থী তাহসিন আহমদ।

তাহসিন আহমদ ফারুক (মাসুদ) ও বিবি আয়েশা দম্পতির সন্তান। তার এই ঈর্ষণীয় সাফল্যে পরিবারে নেমে এসেছে আনন্দের আবহ। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও বইছে উচ্ছ্বাস।

তাহসিনের এই অর্জন কেবল একটি ভালো ফলাফল নয় এটি তার অধ্যবসায়, আত্মবিশ্বাস ও নিরন্তর প্রচেষ্টার প্রতিচ্ছবি। তার সাফল্যের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণার পাশাপাশি হা মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কৃতী শিক্ষার্থী তাহসিনের প্রত্যাশা ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের মেধা ও যোগ্যতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগানো। তার এই স্বপ্নযাত্রায় পরিবারের পাশাপাশি শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরাও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তাহসিনের গোল্ডেন এ+ প্রমাণ করে সাফল্য কখনোই হঠাৎ আসে না স্বপ্ন, শৃঙ্খলা, অধ্যবসায় আর আত্মবিশ্বাস একসঙ্গে পথ চললেই সাফল্যের দরজা খুলে যায়।

তাহসিনের আজকের অর্জন হোক আগামীর আরও বড় সাফল্যের অনুপ্রেরণা।

লালমোহন হা মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের জন্য এটি নিঃসন্দেহে গর্বের এক উজ্জ্বল অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা