ভোলা জেলার মাননীয় জেলা প্রশাসক ও ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি
ভোলা জেলা প্রতিনিধি :ইমন রহমান
জনাব আজাদ জাহান স্যার গাজীপুর জেলায় বদলি হয়েছেন।এই উপলক্ষে আজ ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ও ভোলা সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান স্যার-এর নেতৃত্বে শিক্ষকবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
স্যারের দূরদৃষ্টি, আন্তরিক দিকনির্দেশনা এবং অবিচল সহযোগিতা আমাদের প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রেখেছে।
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিবার স্যারের প্রতি জানায় শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
— ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিবার