November 13, 2026, 7:53 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বান্দরবানে ব্যক্তিগত চুরি ঢাকতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ব্যক্তিগত চুরি ঢাকতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মোস্তফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাবার বাগানে ব্যক্তিগত চুরির ঘটনা ধামাচাপা দিতে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে— এমন অভিযোগ উঠেছে বাগানের কর্মচারী ও স্থানীয়দের মধ্যে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির রাবার বাগানে কর্মরত দারোয়ান জাহাঙ্গীর আলমকে বেধড়ক মারধর করেছে একই বাগানের মেইনটেন্যান্স কর্মচারী সুমন। ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, সুমন দীর্ঘদিন ধরে বাগানের আসবাবপত্র ও রাবার চুরি করে বিক্রি করে আসছিলেন। বিষয়টি কোম্পানির কর্তৃপক্ষকে জানালে সুমন ক্ষিপ্ত হয়ে তাকে একটি ঘরে আটকে রেখে গুরুতরভাবে মারধর করেন।

এরপর গত ১৮ নভেম্বর রাত ১১টার দিকে সুমনের নেতৃত্বে বাগানে আগুন ধরিয়ে জাহাঙ্গীরকে ফাঁসানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডি “Md Moheuddin Hosean Sumon”-এ একের পর এক তিনটি স্ট্যাটাস পোস্ট করেন। বিষয়টি নজরে এলে গণমাধ্যমকর্মীরা মোস্তফা গ্রুপের ম্যানেজার মুক্তার হোসেনকে ফোন করলে তিনি সুমনের হাতে ফোনটি দিয়ে দেন। ফোনে সুমন নিজেকে গজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে উত্তেজিত কণ্ঠে জানান যে, তিনি জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সুমন দীর্ঘদিন ধরে বাগানের শ্রমিকদের জিম্মি করে রেখেছেন এবং চুরিসহ বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। মারধরের সময় ম্যানেজার মুক্তার হোসেনকেও লাঞ্ছিত করা হয়েছে বলে তথ্য পাওয়া গেলেও তিনি নিরাপত্তার কারণে মুখ খুলতে রাজি হননি।

উক্ত ঘটনায় মোস্তফা গ্রুপের পরিচালক জহির সাহেবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বাগানে অগ্নিকাণ্ডের বিষয়ে গজালিয়া পুলিশ ফাঁড়ির এসআই কাজল জানান, সুমনের মৌখিক অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সুমন এখনও কোনো লিখিত অভিযোগ দাখিল করেননি।

স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হারেস মিয়া বলেন, “ঘটনা তদন্তে আগামীকাল স্থানীয়ভাবে একটি বৈঠক ডাকা হয়েছে। এরপর আইনি ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বর্তমানে মারধরের শিকার জাহাঙ্গীর আলম লোহাগাড়ার একটি বেসরকারি সান হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ— সুমনের বেপরোয়া আচরণ, ক্ষমতার অপব্যবহার ও উশৃঙ্খল কর্মকা‌ণ্ডে তারা চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা