বরিশালে কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ২ টি বাল্কহেড জব্দ।
ভোলা প্রতিনিধি: ইমন রহমান
শনিবার ০৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বরিশালের সদর থানাধীন চরবাড়িয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে আজ ৭ নভেম্বর ২০২৬ সকাল ৮ টায় কোস্ট গার্ড স্টেশন বরিশাল কর্তৃক রুটিন টহল পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি বাল্কহেড ও ২ টি ড্রেজার জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে, সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিকদের নিকট হতে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেড ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।