November 12, 2026, 4:47 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

প্রত্যেক সংসদীয় আসনের জন্য বরাদ্দ অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে– মাওলানা আব্দুস সাত্তার

মোঃ সোহেল রানা ডোমার উপজেলা প্রতিনিধি

প্রত্যেক সংসদীয় আসনের জন্য বরাদ্দ অর্থ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণে ব্যয় করা হবে– মাওলানা আব্দুস সাত্তার

ডোমার উপজেলা প্রতিনিধি:

গত ৫৪ বছরে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যারা অধিষ্ঠিত ছিল, তারা সবাই পরিকল্পিত ও ‘যোগ্যতার সাথে’ দুর্নীতি করে গেছে বলে মন্তব্য করেছেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করবে না, কাউকেও দুর্নীতি করতে দেবে না। প্রতিটি সংসদীয় আসনের উন্নয়ন বরাদ্দ শতভাগ জনগণের কল্যাণে ব্যয় করা হবে।”
মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে নীলফামারীর ডোমার আইডিয়াল একাডেমির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডোমার উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ পায়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে জনগণের মাঝে একটি বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন,
“যতক্ষণ পর্যন্ত কোনো দল রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় না যায়, ততক্ষণ পর্যন্ত তারা দেশ পরিচালনায় সক্ষম কি না—এটা আগেই বিচার করা ঠিক নয়। যেমন, কোনো শিক্ষক যদি কখনো প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের সুযোগ না পান, তাহলে তিনি সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন কি না—এটা আগেই বলা যায় না। তাই জামায়াতে ইসলামীকে অন্তত একবার সুযোগ দিয়ে দেখা দরকার।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং প্রত্যেক সংসদীয় আসনের জন্য বরাদ্দ অর্থ শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার মাধ্যমে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।
মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন,
“রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ হিসেবে আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবেন না। আপনারা রাষ্ট্র ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন। এ জাতি যেন আর কোনোভাবে বিপর্যস্ত না হয়—সে বিষয়টি মাথায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুজিবুর রহমান, ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডিমলা উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডোমার উপজেলা কর্মপরিষদের সদস্য হাফেজ আব্দুল হক।
এছাড়াও অনুষ্ঠানে ডোমার প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও ডোমার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা