November 12, 2026, 2:40 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

পিরোজপুর-১ ও ২ আসনে জামায়াত মনোনীত মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর প্রার্থিতা বৈধ ঘোষণা

পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর-১ ও ২ আসনে জামায়াত মনোনীত মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর প্রার্থিতা বৈধ ঘোষণা

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পিরোজপুর-১ আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র সেজো পুত্র মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ আসনে মেজ পুত্র শামীম সাঈদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্তভাবে বৈধতা পেলেন।

পিরোজপুর-১: পিতার আদর্শে অবিচল থাকার প্রত্যয় মাসুদ সাঈদীর
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপরই এক প্রতিক্রিয়ায় মাসুদ সাঈদী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, সকল বাধা অতিক্রম করে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এই সুযোগ দান করেছেন। আমি সারাজীবন দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই।

তিনি আরও বলেন, “আমি যেন আমার মরহুম পিতার (আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী) আদর্শ এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজের জীবন অতিবাহিত করতে পারি,সেজন্য মহান রবের খাস সাহায্য কামনা করছি। এসময় তিনি পিরোজপুর-১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

এদিকে পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদীর মনোনয়নপত্র ও বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর তিনিও আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শামীম সাঈদী বলেন, জনগণের সেবা করার যে লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে এসেছেন, তা বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি এই নির্বাচনী লড়াইয়ে পিরোজপুর-২ আসনের আপামর জনসাধারণের আন্তরিক দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন।

দুই ভাইয়ের প্রার্থিতা বৈধ হওয়ার খবরটি পিরোজপুর জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন, আল্লামা সাঈদীর দুই সন্তানের নির্বাচনে অংশগ্রহণ পিরোজপুরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামা ও অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই শেষে আইনগতভাবে তাদের প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়েছে।

মোঃশাহিন ফকির
পিরোজপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা